জয়পুরহাটে পুকুরের পানিতে ডুবে লামিয়া ছিনথী মাহি নামের সাড়ে ৩ বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে সদর উপজেলার মোহাম্মদাবাদ ইউনিয়নের করিম নগর গ্রামে ঘটনা ঘটে। নিহত লামিয়া ওই এলাকার সেলিম হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে একটি পুকুরের পাড়ে সহপাঠীদের সঙ্গে লামিয়া খেলা করছিল। খেলার সময় শিশু লামিয়া পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। পরে শিশুটির পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে দুপুরের দিকে পানিতে তাকে ভাসতে দেখতে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।