মাদারীপুর শহরের ঐতিহ্যবাহী শকুনী লেকে গত শনিবার সন্ধ্যায় শেষ হয়েছে দুই দিনব্যাপী বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা। সন্ধ্যায় প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। গত শুক্রবার ভোর ৬টা থেকে শুরু হয় প্রতিযোগিতা। এতে অংশ নেন বিভিন্ন জেলা থেকে আসা শৌখিন মৎস্য শিকারিরা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিযোগিতায় বিভিন্ন জেলার ৬০ জন মৎস্য শিকারি অংশ নেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ফরিদপুরের মো. সামচুউদ্দিন মোল্লা, দ্বিতীয় হন শরীয়তপুরের মজিবুর ঢালী এবং তৃতীয় হন মাদারীপুরের মো. রাজিব।