চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল
সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)
পদ ও যোগ্যতা : বাবুর্চি ৩ জন। অষ্টম বা জেএসসি বা সমমান পাস। বেতনক্রম : ৮৫০০-২০৫৭০ টাকা। ফার্ম অ্যাটেনডেন্ট ৪ জন। এসএসসি বা সমমানের পাস। বেতনক্রম : ৮৫০০-২০৫৭০ টাকা। মালী ৫ জন। অষ্টম বা জেএসসি বা সমমান পাস। বেতনক্রম : ৮৫০০-২০৫৭০ টাকা। নিরাপত্তাপ্রহরী ১৮ জন। জেএসসি বা সমমান পাস। বেতনক্রম: ৮২৫০-২০০১০ টাকা। পরিচ্ছন্নতাকর্মী ১২ জন। অষ্টম বা জেএসসি বা সমমান পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। ৫ নভেম্বর ২০২০ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। রেজিস্ট্রার, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), চট্টগ্রাম এই ঠিকানায় ডাকযোগে বা কুরিয়ারে আবেদন জমা দেওয়া যাবে ৫ নভেম্বর ২০২০ বিকাল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে www.cvasu.ac.bd এই ওয়েবসাইট থেকে। যোগাযোগ: রেজিস্ট্রার, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), চট্টগ্রাম।
সূত্র : ইত্তেফাক, ১৩ অক্টোবর, পৃষ্ঠা ৭
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট
কোম্পানি বাংলাদেশ লিমিটেড
পদ ও যোগ্যতা : মেডিকেল অফিসার ১ জন। বিএমএন্ড ডিসির নিবন্ধনকৃত এমবিবিএস ডিগ্রি পাস। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৯ বছরের অভিজ্ঞতা। শিক্ষাজীবনের সব পরীক্ষায় জিপিএ/সিজিপিএ ৫ পয়েন্ট স্কেলে কমপক্ষে ৪ এবং ৪ পয়েন্ট স্কেলে ৩ পেয়ে পাস থাকতে হবে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের বেতন কাঠামো অনুসারে বেসিক সেলারি ৬২৪০০ টাকা এবং অন্যান্য সুবিধা।
১৫ নভেম্বর ২০২০ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। http://npcbl.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ১৫ নভেম্বর ২০২০ রাত ১১টা ৫৯ পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্যের বিস্তারিত জানা যাবে (www.rooppurnpp.gov.bd) এবং (www.npcbl.gov.bd) এই ওয়েবসাইট থেকে।
সূত্র : যুগান্তর, ১৮ অক্টোবর, পৃষ্ঠা ১৩
এসএমই ফাউন্ডেশন
পদ ও যোগ্যতা : ব্যবস্থাপনা পরিচালক ১ জন। শিক্ষাজীবনে ন্যূনতম ২টি প্রথম বিভাগ বা শ্রেণি বা সমমানের ফলসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। প্রাইভেট সেক্টর এবং এসএমই সেক্টরে কাজের অভিজ্ঞতাসহ ১ম শ্রেণির নির্বাহী হিসেবে কমপক্ষে ২০ বছরের কাজের অভিজ্ঞতা। ৮ নভেম্বর ২০২০ তারিখে বয়স ৫০-৬০ বছর। মাসিক বেতন ২,৫০,০০০ টাকা এবং অন্যান্য সুযোগ-সুবিধা। চেয়ারপারসন, এসএমই ফাউন্ডেশন, রয়েল টাওয়ার, ৪ পান্থপথ, ঢাকা ঠিকানায় আবেদন পাঠানো যাবে ৮ নভেম্বর ২০২০ অফিস চলাকালীন পর্যন্ত। আবেদনের বিস্তারিত জানা যাবে এসএমই ফাউন্ডেশনের (www.smef.gov.bd) এই ওয়েবসাইটে।
সূত্র : প্রথম আলো, ১৪ অক্টোবর, পৃষ্ঠা ১২
গ্রন্থনা : আনিকা তাহসিন