প্রবীণ ক্রীড়া সাংবাদিক, ধারাভাষ্যকার এবং এটিএন বাংলার সাবেক যুগ্ম বার্তা সম্পাদক হান্নান খান আর নেই। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গতকাল সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ বহু শুভাকাক্সক্ষী রেখে গেছেন।