হেপাটাইটিস-সি

ফের বিনামূল্যে ওষুধ দিচ্ছে বিএসএমএমইউ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হেপাটাইটিস-সি ভাইরাসে আক্রান্ত রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান আবার শুরু করেছে। কভিড-১৯ মহামারীর কারণে মাঝখানে এ কার্যক্রম কিছুদিনের জন্য বন্ধ ছিল। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এক অনুষ্ঠানের মাধ্যমে তিনজন হেপাটাইটিস-সি আক্রান্ত রোগীর হাতে ওষুধ তুলে দেন। বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগ এবং স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে এ কার্যক্রম চালু রয়েছে।

বিএসএমএমইউর চিকিৎসকরা জানান, হেপাটাইটিস-সি ভাইরাসে আক্রান্ত প্রতি রোগীর ৮০ হাজার টাকা থেকে দেড় লাখ টাকার মতো ওষুধ লাগে। এই ওষুধ এ হাসপাতাল থেকে বিনামূল্যে দেওয়া হয়।