কদমতলী এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকছে না

ঢাকার কদমতলী থেকে ফতুল্লা পর্যন্ত এলাকায় মঙ্গলবার আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকছে।

লাইন মেরামত কাজের জন্য সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই এলাকায় গ্যাস বন্ধ রাখা হবে বলে তিতাস গ্যাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর কদমতলী ডিআরএস থেকে ফতুল্লা পোস্ট অফিস গলি, প্রাইম টেক্সটাইল, দেলপাড়া, ভূইগর ও সংলগ্ন এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক শ্রেণির গ্রাহকরা ওই সময় গ্যাস পাবেন না।

নিয়মিত সংস্কার কাজের অংশ হিসেবে লাইন মেরামত ও নতুন লাইন স্থাপনের জন্য কিছু এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হচ্ছে বলে জানিয়েছে তিতাস।