কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৫ আরোহী নিহত

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়ায় ট্রাকের মুখোমুখি ধাক্কায় অ্যাম্বুলেন্সের পাঁচ আরোহী নিহত নিহত হয়েছেন। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়ার বিত্তিপাড়া লক্ষ্মীপুর-নিয়তমোড়ে এ দুর্ঘটনায় গুরুতর আহত হন আরও একজন।

সহকারী পুলিশ সুপার (এএসপি/সাদর সার্কেল) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অ্যাম্বুলেন্সটি কুষ্টিয়া থেকে যশোর যাওয়ার পথে বিপরীত দিক থেকে দ্রুতবেগে ছুটে আসা বিএডিসি’র একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে পুলিশ। তাদের  চারজন পুরুষ এবং একজন নারী।

এছাড়া গুরুতর আহত একজনকেও উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।