ষষ্ঠ অধ্যায়
জ্যামিতির মৌলিক ধারণা
বহুনির্বাচনী
১. একটি দেশলাই বক্সের কটি তল আছে?
ক. ২ খ. ৪ গ. ৫ ঘ. ৬
২. কত খ্রিস্ট পূর্বাব্দে গ্রিক পন্ডিত ইউক্লিড ‘এলিমেন্ট’ বইটি লেখেন?
ক. ৩০০ খ. ৩৫০ গ. ৩২০ ঘ. ৪০০
৩. জ্যা শব্দের অর্থ কী?
ক. তল খ. ভূমি গ. ঘনবস্তু ঘ. রেখা
৪. যার শুরু অবস্থান আছে তাকে কী বলে?
ক. স্থান খ. তল গ. রেখা ঘ. বিন্দু
৫. ঘনবস্তুর মাত্রা কটি?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
৬. ‘মিতি’ শব্দের অর্থ কী?
ক. ভূমি খ. পরিমাণ গ. পরিমাপ ঘ. ঘনত্ব
৭. একটি বিন্দুর মাত্রা কতটি?
ক. ০ খ. ১ গ. ২ ঘ. ৪
৮. কোনটি সঠিক?
i. ঘনবস্তুর মাত্রা ৩টি
ii. একটি ত্রিভুজের তিনটি কোণ থাকে
iii. একটি বিন্দু দিয়ে একটি বক্ররেখা আঁকা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. পরস্পর দুটি বিন্দুকে যোগ করলে কী পাওয়া যায়?
ক. রেখা খ. রেখাংশ গ. রশ্মি ঘ. সরলরেখা
১০. রেখা ও রশ্মির মধ্যে
i. রেখার প্রান্তবিন্দু নেই
ii. রশ্মির নির্দিষ্ট দৈর্ঘ্য নেই
iii. রশ্মির একটি মাত্র প্রান্তবিন্দু আছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১১. যেসব বিন্দু একই সরলরেখায় অবস্থান করে তাকে কী বলে?
ক. মধ্যবিন্দু খ. অন্তঃস্থ বিন্দু
গ. বহিঃস্থ বিন্দু ঘ. সমরেখ বিন্দু
১২. দুটি রশ্মির মিলনস্থলে কী উৎপন্ন হয়?
ক. রেখা খ. বক্ররেখা গ. সমতল ঘ. কোণ
১৩. বিপ্রতীপ কোণের সমদ্বিখন্ডক দ্বয় অবস্থান করে
ক. বিপরীত রেখার ওপর
খ. একই রেখার ওপর
গ. রেখার শেষ প্রান্তে
ঘ. সমদ্বিখন্ডকের ওপর
১৪. সন্নিহিত কোণের বৈশিষ্ট্য হলো
i. সাধারণ শীর্ষবিন্দু থাকবে
ii. সাধারণ বাহু থাকবে
iii. কোণদ্বয় সমাপতিত হবে না
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৫. দুটি রশ্মি যে সাধারণ বিন্দুতে মিলিত হয় তাকে কী বলে?
ক. কোণ খ. রেখাংশ
গ. শীর্ষবিন্দু ঘ. তল
১৬. দুটি সরলরেখা একে অপরকে ছেদ না করলে এবং একটি অপরটির লম্ব দূরত্ব সমান হলে তাকে কী বলে?
ক. অসমান্তরাল সরলরেখা খ. অসীম রেখা
গ. সমান্তরাল সরলরেখা ঘ. সসীম রেখা
উত্তর
১. ঘ ২. ক ৩. খ ৪. ঘ ৫. গ ৬. গ ৭. ক ৮. ক ৯. ঘ ১০. ঘ ১১. ঘ ১২. ঘ ১৩. খ ১৪. ঘ ১৫. গ ১৬. গ