সাতক্ষীরা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল লতিফের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ এনে তার পদত্যাগ দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। জেলা আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় আদালত চত্বরে শহীদ মিনারের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ হয়। প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলাকারী আইনজীবীকে এপিপি হিসেবে নেওয়ার অভিযোগ তুলে সমাবেশে পিপি আবদুল লতিফের কুশপুত্তলিকা দাহ করেন তারা।
সমাবেশে অ্যাডভোকেট সাহেদুজ্জামান সাহেদ বলেন, অবিলম্বে আবদুল লতিফ পিপি পদ না ছাড়লে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ অনশন কর্মসূচিসহ বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে পিপি আবদুল লতিফ বলেন, আমি এসব বিষয়ে কিছু জানি না।