আপনার ভাগ্য

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল

শারীরিক ও মানসিক দুর্বলতা দেখা দেবে। ব্যয় বাড়বে। সংসারে ঝামেলা বাধবে।

 বৃষ : ২১ এপ্রিল-২০ মে

পেটের পীড়া বাড়বে। দূর দেশ ভ্রমণে দুর্ঘটনা ঘটতে পারে। মনে অতৃপ্তি বাড়বে।

মিথুন : ২১ মে-২০ জুন

কর্মক্ষেত্রে গোলযোগ লাগবে। ব্যবসায় পুঁজি বিনিয়োগ করতে হবে। ভ্রমণে সতর্ক থাকুন।

কর্কট : ২১ জুন-২০ জুলাই

বিদেশের সঙ্গে মেশিন ও যন্ত্রাংশ ব্যবসা ভাল চলবে। টাকা সঞ্চয় হবে কম। পিতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে।

সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট

দলিলপত্র নিয়ে মামলা-মকদ্দমা বাধতে পারে। কর্মক্ষেত্রে ঝগড়া বাধার সম্ভাবনা আছে। স্ত্রীর আয় বাড়তে পারে।

কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর

ডায়াবেটিস বাড়তে পারে। দাম্পত্য কলহ শুরু হতে পারে। পিতার ভ্রমণে দুর্ঘটনা ঘটতে পারে।

তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর

নানা রোগে আক্রান্ত হতে পারেন। স্ত্রীর আয় বাড়বে। কাজে দৃঢ় মনা হলে লাভ হবে।

বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর

গায়ে ও স্নায়ু ব্যথা বাড়তে পারে। ধর্মের প্রতি অনুরাগ বাড়তে পারে। স্ত্রীর ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে।

ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর

স্নায়ু দুর্বলতার জন্য হৃদয়ে আঘাত আসতে পারে। মায়েরও দুর্ঘটনা দেখা দিবে। মাংসপেশির শিথিলতা বাড়বে।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

চর্মরোগে ভোগাবে। আত্মীয়দের সঙ্গে ঝগড়া বাধতে পারে। সন্তানের বিদেশ ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি

আয় বাড়বে। তবে সংসারে ঝামেলা বাধতে পারে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না।

মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ

স্নায়ু রোগে অস্ত্রোপচার হতে পারে। স্বল্প ভ্রমণ ভাল হবে না। মেজাজ ঠান্ড রাখুন।