আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আখতারুজ্জামান চৌধুরী বাবুর অষ্টম মৃত্যুবার্ষিকী আজ বুধবার (৪ নভেম্বর)। এ উপলক্ষে আনোয়ারা-কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক জানান, করোনার কারণে এবার বড় কোনো আয়োজন রাখা হয়নি। তবে উপজেলার হাইলধর গ্রামে প্রয়াতের কবরে শ্রদ্ধা নিবেদন, খতমে কোরআন ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি পালন করা হবে।
২০১২ সালের এই দিনে আখতারুজ্জামান চৌধুরী ইন্তেকাল করেন।