প্রেসিডেন্টের পাশাপাশি যুক্তরাষ্ট্রে গাঁজার পক্ষেও ভোট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি কংগ্রেসের অনেকগুলো আসবে বেশ কিছু আইন হওয়া না হওয়া নিয়েও ভোটাভুটি হয়ে তাকে।

বিবিসি জানায়, এবারের নির্বাচনে নিউ জার্সির ভোটাররা ব্যাপকভাবে গাঁজার বিনোদনমূলক ব্যবহার বৈধ করার পক্ষে ভোট দিয়েছেন।

এর মানে হলো, যুক্তরাষ্ট্রের ১২তম অঙ্গরাজ্য হিসেবে নিউ জার্সিতে গাঁজা বৈধ হবে। ৬৭ শতাংশ ভোট পেয়েছে এবং সবগুলো কাউন্টিতে সমর্থন পেয়েছে।

নিউ জার্সির এই সিদ্ধান্তের পরে জানা যাচ্ছে যে, অ্যারিজোনাতেও প্রাপ্তবয়স্কদের জন্য গাঁজা বৈধ করার একটি প্রস্তাব পাস হতে যাচ্ছে।

সিএনএন জানায়, সাউথ ডাকোটাতে বিনোদনমূলক এবং মেডিকেল ক্ষেত্রে গাঁজা অনুমোদনের পক্ষে ভোট দিয়েছেন ভোটাররা। একই সঙ্গে দুই ক্ষেত্রেই গাঁজা অনুমোদন পেতে যাওয়া এটিই প্রথম মার্কিন অঙ্গরাজ্য।

আরও দুই অঙ্গরাজ্যে গাঁজার অনুমোদনের জন্য ভোট দিয়েছেন মার্কিন নাগরিকেরা। মনটানায় বিনোদনমূলক এবং মিসিসিপিতে মেডিকেল ক্ষেত্রে। তবে এখনো এ দুই রাজ্যের ফলাফল জানা যায়নি।