জাহানারাকে নিয়ে বোলিংয়ে ভেলোসিটি

মাঠে গড়াল তিন দলের উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ, যা মেয়েদের আইপিএল নামে পরিচিত। সুপারনোভাস, ট্রেলব্লেজার্স ও ভেলোসিটি- এই তিন দলকে নিয়ে আয়োজিত ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আসরে খেলছেন বাংলাদেশের দুই তারকা।

ভেলোসিটিতে জাহানারা আলম ও ট্রেলব্লেজার্সে খেলছেন সালমা খাতুন।

বুধবার উদ্বোধনী দিনে মাঠে নেমেছে জাহানারা আলমের ভেলোসিটি। শারজাহয় রাত ৮টায় শুরু হওয়া ম্যাচে তাদের প্রতিপক্ষ সুপারনোভাস। প্রথম ম্যাচের একাদশে রয়েছেন জাহানারা।

টস জিতে জাহানারাদের দল প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছে। গত বছরও এই ভেলোসিটিতেই খেলেছিলেন বাংলাদেশের নারী ক্রিকেটের অন্যতম বড় মুখ জাহানারা।

বৃহস্পতিবার মুখোমুখি জাহানারার ভেলোসিটি ও সালমার ট্রেলব্লেজার্স।