তড়িৎ বা বিদ্যুৎ নিয়ে আগ্রহ নিশ্চয়ই তোমার কম না। ফ্যান কীভাবে ঘোরে, বাল্ব কীভাবে জ¦লে ইত্যাদি প্রশ্ন মাথায় হরহামেশা ঘুরপাক খায়। ইচ্ছে করে ছোট্ট ফ্যান বানাতে, লাইট জ্বালাতে। ইচ্ছে করে খুদে তড়িৎ বিজ্ঞানী সাজতে। তো আর দেরি কেন, আজই সংগ্রহ করে নাও অন্যরকম বিজ্ঞানবাক্স সিরিজের ‘তড়িৎ তাণ্ডব’ নামের দারুণ বাক্সটি। বিস্তারিত জানিয়েছেন ইউশা আসরার
লক্ষ্য : তোমরা যারা প্রাইমারি কিংবা হাইস্কুলে পড়ো, তোমাদের জন্যই এই বাক্স। তোমাদের কচিমনে বিজ্ঞানের প্রতি আকর্ষণ সৃষ্টি করা এবং আবিষ্কারের মানসিকতা গড়ে তোলার লক্ষ্যেই এটি প্রস্তুত করা হয়। তড়িতের প্রাথমিক জ্ঞান হাতে-কলমেই শিখতে পারবে তুমি। তোমার কচি হাতে যখন মোটর, ব্যাটারি আর সুইচের কানেকশন দিয়ে ফ্যান তৈরি করে তোমার আব্বু-আম্মুর গায়ে হাওয়া দেবে, তখন তাদের বুক গর্বে ফুলে উঠবে। তুমি হয়ে উঠবে খুদে তড়িৎ বিজ্ঞানী।
উপকরণ : বাক্সে রয়েছে জেমস ক্লিপ, ক্রোকোডাইল ক্লিপ, পুশ পিন, এলইডি, এলডিআর, প্লাস্টিক উড, কপার দণ্ড, থার্মিস্টর, জেনার ডায়োড, ক্যাপাসিটর, রিং ম্যাগনেট, কার্ডবোর্ড, বেলুনসহ অনেকগুলো মজার মজার উপকরণ।
এক্সপেরিমেন্ট : উল্লিখিত উপাদান দিয়ে মোট ২০টি মজার খেলা খেলতে পারবে। যেমন ফল-মূল অথবা শাকসবজি দিয়ে লাইট জ্বালানো, চুল দিয়ে বেলুন ঘষে ভেতরে স্থির তড়িৎ তৈরি করে তা দিয়ে পানির ধারাকে বাঁকানো, পরিবর্তনশীল রোধের সূত্র ব্যবহার করে লাইট দিয়ে লাইট জ্বালানো, সরল বর্তনীর সূত্র প্রয়োগের মাধ্যমে শব্দ সংকেত তৈরি, সিরিজ ও প্যারালাল কানেকশন বানাতে শেখা ইত্যাদি।
ব্যবহারবিধি : বাক্সের ব্যবহারবিধি ভিডিও টিউটোরিয়াল এবং নির্দেশিকার মাধ্যমে সহজ ভাষায় বিস্তারিত বুঝিয়ে দেওয়া হয়েছে। ৭ থেকে ১৬ বছরের যেকোনো বিজ্ঞানপ্রেমী শিক্ষার্থী এটি ব্যবহার করতে পারবে।