আ.লীগ নেতা বাবুর স্মরণসভায় হানিফ

দেশ উন্নয়নের মাধ্যমে এগিয়ে যাচ্ছে

দেশ উন্নয়নের মাধ্যমে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে প্রয়াত আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্মরণসভায় এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, রাজনীতি করতে হলে প্রয়াত নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবু ও এ বি এম মহিউদ্দিন চৌধুরীর মতো ত্যাগী নেতাদের আদর্শ ধারণ করতে হবে। রাজনীতিতে তাদের দেখানো পথ অনুসরণ করতে হবে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, জেলা (উত্তর) আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম প্রমুখ।