প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বিদেশফেরত কর্মীদের দক্ষতা সনদ দিচ্ছে সরকার। এর মাধ্যমে ভবিষ্যতে গুণগত অভিবাসন ও রেমিট্যান্সের পরিমাণ বাড়বে। গতকাল বুধবার অনলাইনে দেশের আটটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশফেরতদের পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা সনদ প্রদান কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, দক্ষ কর্মীর বৈদেশিক কর্মসংস্থান বাড়াতে পূর্ব কাজের স্বীকৃতি সনদ (আরপিএল) ছাড়াও আরও অনেক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শামসুল আলম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।