বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল বুধবার দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন মির্জা আব্বাস নিজেই।
মির্জা আব্বাস বলেন, গত কয়েকদিন ধরে জ¦র ছিল। জ¦র একবার বাড়ে তো আবার কমে। শরীর ব্যথা আছে। চিকিৎসকদের পরামর্শে শাহজাহানপুরের বাসভবনেই আইসোলেশনে আছেন। গত মঙ্গলবার করোনা টেস্ট করালে আজ রিপোর্টে পজেটিভ আসে। তাদের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।
এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ও তার স্ত্রী বেগম রহিমা শাহজাহান দুইজনেই করোনায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসকদের পরামর্শে শাহজাদপুর গুলশানের নিজ বাসভবনে আইসোলেশনে রয়েছেন। গ্যাস সিলিন্ডার, অক্সিমিটারসহ দরকার হতে পারে এমন সব সংগ্রহ করেছেন। তিনি তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।