ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীরকে সন্ত্রাসী আখ্যায়িত করে তাকে দল থেকে বহিষ্কার ও অবাঞ্ছিত ঘোষণার দাবিতে উত্তরায় মশাল মিছিল করেছেন উত্তরা থানার বহিষ্কৃত ও বিচারবঞ্চিতরা। গতকাল বৃহস্পতিবার রাতে উত্তরার আজমপুর বাসস্ট্যান্ড থেকে মিছিলটি বের করা হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির বহিষ্কৃত নেতা দেওয়ান মোহাম্মাদ নাজিম উদ্দিন দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন। নাজিম উদ্দিন বলেন, জাহাঙ্গীরকে দল থেকে বহিষ্কার করতে হবে। সে দলের মধ্যে বিভেদ-বিভাজন তৈরি করেছে।