নিজেদের মধ্যে হাতাহাতির জের ধরে বোন কেন্ডাল জেনারের সঙ্গে এক মাস ধরে কথা বলেন না কাইলি জেনার। তাদের মধ্যে মীমাংসা করে দেওয়ার জন্য সম্প্রতি, কিম কারদাশিয়ান, খোলো কার্দাশিয়ান এবং ক্রিস জেনার কাইলি ও কেন্ডালের সঙ্গে আলোচনাও করেছেন। কিন্তু তাতে কোনো কাজ হয়নি।
কিম কার্দাশিয়ানের শো ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ান ‘-এর আসন্ন পর্বে ক্রিস জেনার কেন্ডাল জেনারকে জিজ্ঞাসা করলেন, ‘আপনি কি কাইলির সাথে এখনো কথা বলেন? প্রতি উত্তরে এই মডেল জবাব দেন, ‘না। তার সঙ্গে কথা বলি না। এটা বিরল ঘটনা হলেও সত্য।’
তাদের কথার মাঝে খোলো কারদাশিয়ান বলেন, ‘প্রায় এক মাস হয়ে গেছে তারা কথা বলে না।’ কেন্ডাল জেনারও বিষয়টি স্বীকার করে নিয়ে বলেন, তাদের দুইবোনের মাঝে এবারই সবচেয়ে বেশি সময় ধরে কথা বলা বন্ধ রয়েছে।’
সূত্র: কইমই.কম