হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় কিলিয়ান এমবাপে খেলতে পারেননি চ্যাম্পিয়নস লিগে লাইপজিগের বিপক্ষে পিএসজির ম্যাচটি। তবে এমবাপেকে রেখেই দল ঘোষণা করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। আগামী সপ্তাহে ফিনল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ ও উয়েফা নেশন্স লিগে পর্তুগাল এবং সুইডেনের সঙ্গে ম্যাচ খেলবে ফ্রান্স। ম্যাচ তিনটির জন্য বৃহস্পতিবার ২৬ সদস্যের দল ঘোষণা করেন দেশম।
গত শনিবার লিগ ওয়ানে নঁতের বিপক্ষে পিএসজির ৩-০ গোলে জয় পাওয়া ম্যাচে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন এমবাপে। এ ছাড়া ফ্রান্স দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলের সদস্য লিলিয়ান থুরামের ছেলে মার্কাস থুরাম। ইন্টারনেট।