নবম-দশম শ্রেণি : ভূগোল ও পরিবেশ

নবম অধ্যায়

সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলি

বহুনির্বাচনী

১. অর্থনৈতিক সামর্থ্যরে ওপর ভিত্তি করে বিশ্বকে কটি ভাগে ভাগ করা হয়?

ক. ২ ভাগে                     খ. ৩ ভাগে

গ. ৪ ভাগে                      ঘ. ৫ ভাগে

২. অনুন্নত ও উন্নয়নশীল বিশ্বের দেশসমূহে শতকরা কত ভাগ মানুষ প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত?

ক. ৩০ থেকে ৪০ ভাগ

খ. ৫০ থেকে ৮০ ভাগ

গ. ৮০ থেকে ৯০ ভাগ

ঘ. ৯০ থেকে ১০০ ভাগ

৩. নিচের কোনটি অনুন্নত দেশ?

ক. বাংলাদেশ      খ. নিউজিল্যান্ড

গ. মিয়ানমার       ঘ. কেনিয়া

৪. উন্নয়নশীল দেশের উদাহরণ কোনটি?

ক. বাংলাদেশ      খ. মিয়ানমার

গ. ভুটান             ঘ. সবগুলোই

৫. উন্নত বিশ্বের দেশ কোনটি?

ক. যুক্তরাজ্য                 খ. যুক্তরাষ্ট্র

গ. ইতালি                       ঘ. সবগুলোই

৬. অর্থনৈতিক কার্যাবলির সঙ্গে সম্পর্কযুক্ত

i. পণ্যসামগ্রী ও সেবাকার্যের উৎপাদন

ii. পণ্যসামগ্রীর বিনিময়

iii. পণ্যসামগ্রীর ব্যবহার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii  গ. ii ও iii   ঘ. i, ii ও iii

৭. কোনটি শিল্প গড়ে ওঠার নিয়ামক নয়?

ক. মূলধন                 খ. শক্তি সম্পদের সান্নিধ্য

গ. শ্রমিক স্বল্পতা        ঘ. বাজারের সান্নিধ্য

৮. কোনটি জলবায়ুর উপাদান?

ক. তাপ              খ. বৃষ্টি

গ. জলীয় বাষ্প    ঘ. সব কটি

৯. কোন অঞ্চলের লোকরা অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়ে?

ক. শীতপ্রধান অঞ্চলের লোকরা

খ. উষ্ণমণ্ডলীয় অঞ্চলের লোকরা

গ. নাতিশীতোষ্ণ অঞ্চলের লোকরা

ঘ. মরু অঞ্চলের লোকরা

১০. কোন দেশগুলোতে কলকারখানার শ্রমিকরা দীর্ঘক্ষণ পরিশ্রম করতে পারে?

ক. নাতিশীতোষ্ণমণ্ডলীয় দেশে

খ. শীতপ্রধান দেশে

গ. গ্রীষ্মপ্রধান দেশে

ঘ. নাতিশীতোষ্ণ ও শীতপ্রধান দেশে

১১. কোনপর্যায়ের অর্থনৈতিক কার্যাবলির সঙ্গে মানুষ প্রকৃতির সঙ্গে সরাসরি জড়িত?

ক. ১ম পর্যায়ের    খ. ২য় পর্যায়ের

গ. ৩য় পর্যায়ের    ঘ. ৪র্থ পর্যায়ের

১২. কোনটি প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত নয়?

ক. পশুপালন       খ. মৎস্য শিকার

গ. কাঠ চেরাই      ঘ. সব কটি

১৩. কোনটি প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত নয়?

ক. কৃষিকার্য                     খ. চিকিৎসা

গ. খনিজ উত্তোলন            ঘ. পশুপালন

১৪. বস্তুর উপযোগিতা বৃদ্ধি কোনপর্যায়ের অর্থনৈতিক কার্যাবলি?

ক. সেবাকার্য        খ. ১ম পর্যায়ের

গ. ২য় পর্যায়ের    ঘ. ৩য় পর্যায়ের

১৫. প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড কোনটি?

ক. শিল্প                          খ. কৃষি

গ. চিকিৎসা                     ঘ. শিক্ষকতা

১৬. কোনটি দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড?

ক. কৃষিকাজ                    খ. যন্ত্রপাতি প্রস্তুতকরণ

গ. শিক্ষা                          ঘ. চিকিৎসা

১৭. তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতাভুক্ত

i. ব্যবসায় বাণিজ্য  ii. পরিবহন

iii. লৌহ আকরিক থেকে ইস্পাত তৈরি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii   গ. ii ও iii   ঘ. i, ii ও iii

১৮. তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড নয় কোনটি?

ক. ব্যবসায় বাণিজ্য           খ. পরিবহন

গ. চিকিৎসা                     ঘ. ইস্পাত তৈরি

১৯. কোনটি তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত?

ক. খনিজ উত্তোলন            খ. কৃষিকাজ

গ. কাঠ চেরাই                    ঘ. বাণিজ্য

২০. কোন শিল্পের জন্য আর্দ্র জলবায়ুর প্রয়োজন হয়?

ক. বস্ত্রশিল্প                খ. লৌহ ও ইস্পাতশিল্প

গ. মৃৎশিল্প                ঘ. সব কটি

২১. কোন দেশের জলবায়ুতে পাট ভালো জন্মে?

ক. যুক্তরাজ্য        খ. যুক্তরাষ্ট্র

গ. বাংলাদেশ       ঘ. তুরস্ক

২২. খুলনার নিউজপ্রিন্ট কলে কোন ধরনের কাঁচামাল ব্যবহার করা হয়?

ক. বাঁশ              খ. গেওয়া কাঠ

গ. সুন্দরী কাঠ     ঘ. আখের ছোবড়া

২৩. কাগজশিল্পের কাঁচামাল কী কী?

ক. প্রাকৃতিক গ্যাস খ. জ্বালানি তেল

গ. বাঁশ ও বেত       ঘ. পাট ও আখ

২৪. শিল্পায়ন বাধাগ্রস্ত হয় কেন?

ক. মূলধনের অভাবে   খ. অনুন্নত যোগাযোগ

গ. শ্রমিক ধর্মঘট          ঘ. উপযুক্ত মজুরির অভাব

উত্তর

১. খ ২. খ ৩. ঘ ৪. ঘ ৫. ঘ ৬. ঘ ৭. গ ৮. ঘ ৯. খ ১০. ঘ ১১. ক ১২. ঘ ১৩. খ ১৪. গ ১৫. খ ১৬. খ ১৭. ক ১৮. ঘ ১৯. ঘ ২০. ক ২১. গ ২২. গ ২৩. গ ২৪. ক