পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে তোমাদের আগ্রহ থাকে। বিচিত্র বিষয়ে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখো তোমরা প্রতিনিয়ত। সেসব বিষয়ের প্রাথমিক ধারণা পেতে তোমরা অনলাইনেই বিভিন্ন কোর্স করে নিতে পারো। তেমনই উপকারী কয়েকটি বিনামূল্যের কোর্সের কথা জানিয়েছেন তোয়াহা আজিজ
Introduction to Linux
লিনাক্স সম্পর্কে আগ্রহ দিন দিন বাড়ছে। কোডার হতে চাইলে এবং ইথিক্যাল হ্যাকিংয়ে কাজ করতে আগ্রহী হলে এই কোর্স তোমার জন্য। লিনাক্সের খুঁটিনাটি সব তথ্য জানতে পারবে এই কোর্সে। কোর্সটি তুমি নিচের লিংক থেকে বিনামূল্যে করতে পারো। তবে সার্টিফিকেট পেতে অবশ্যই ফি দিতে হবে। কোর্সটি Edx এবং Linux Foundation যৌথভাবে পরিচালনা করে। কোর্স লিংক www.edx.org/course/introduction-to-linux
Mobile Application Experiences
মোবাইল অ্যাপস তৈরি করা শিখতে চাইলে এই কোর্সটি করে নিতে পারো। একদম বেসিক কাজ এখানে শেখানো হয়। কোডিং ও ডিজাইনও কিছুটা শেখানো হয়। কোর্সটিও বিনামূল্যের। কোর্স লিংক :https://www.edx.org/course/mobile-application-experiences
Harvard’s CS50 Computer Science
তোমরা যারা প্রোগ্রামিং সম্পর্কে আগ্রহী তাদের জন্য এই কোর্স। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কোর্সটি করিয়ে থাকে। একজন শিক্ষার্থীকে কম্পিউটার সম্পর্কে যাবতীয় বেসিক ধারণা পাবে এখানে। ধাপে ধাপে প্রোগ্রামিংও শিখবে। এই কোর্সটিও ফ্রি। কোর্স শেষে সার্টিফিকেটও নিতে পারো। কোর্স লিংক : https:// www.edx.org/course/cs50s-introductionto-
computer-science
Diploma in Web Design
যারা পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করে রোজগার করার ইচ্ছা রাখো, তাদের জন্য এই কোর্সটি সহায়ক। এখানে ওয়েব ডিজাইনের যাবতীয় জ্ঞান ধাপে ধাপে শেখানো হয়। কীভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়, ওয়েব ডিজাইনের জন্য কী ধরনের টুলস ব্যবহার করা হয় তার পরিচিতি দেওয়া হয়। কোর্সটি সম্পূর্ণ ফ্রি। তবে প্রিমিয়াম গ্রাহক না হলে বিজ্ঞাপনের জ¦ালা সহ্য করতে হবে। কোর্স লিংক :https://alison.com/course/diploma-in-web-design