চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু রায়হান (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার মাদ্রাসার বাথরুমের ছাদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আবু রায়হান কক্সবাজারের পেকুয়া উপজেলার আবু তালেবের ছেলে এবং বড়লিয়া ছালামিয়া দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ শফি জানান, আবু রায়হান মাদ্রাসার হোস্টেলে থেকে পড়ালেখা করত। বৃহস্পতিবার দুপুরের পর সে মাদ্রাসার মাঠে খেলতে যায়। একপর্যায়ে মাদ্রাসার পাশে বাথরুমের ওপরে গিরগিটি দেখে তা ধরার জন্য উঠলে সেখানে টানানো বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে আবু রায়হানকে পটিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা লাশ নিয়ে গেছেন বলে জানান তিনি।