বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ক্ষমতাসীন ভোটারবিহীন বর্তমান অবৈধ জুলুমবাজ সরকার লাইফ সাপোর্টে। লাইফ সাপোর্টের টিউবটা খুলে দিলে মৃত্যুবরণ করবে।
গতকাল শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় স্বাধীনতা ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমাতুল্লাহসহ দলের অসুস্থ নেতাকর্মীদের রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। পরে করোনায় আক্রান্ত নেতাকর্মীদের রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।