পুলিশ কো-অপারেটিভ সোসাইটি সমবায় পুরস্কারে ভূষিত

বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (পলওয়েল) ‘জাতীয় সমবায় পুরস্কার-২০১৯’ এ ভূষিত হয়েছে।

শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ স্লোগানে শনিবার ৪৯তম জাতীয় সমবায় দিবস-২০২০ এবং জাতীয় সমবায় পুরস্কার- ২০১৯ প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও পলওয়েল’র চেয়ারম্যান ড. বেনজীর আহমেদ পুরস্কার গ্রহণ করেন।

পলওয়েল ‘কর্মকর্তা/কর্মচারী, পরিবহন শ্রমিক’ সমবায় শ্রেণিতে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে জাতীয় সমবায় পুরস্কার অর্জন করেছে।

পুরস্কার হিসেবে একটি স্বর্ণপদক এবং সম্মাননাপত্র প্রদান করা হয়।