কালীগঞ্জে বিষাক্ত চোলাই মদ পান করে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এতে অসুস্থ হয়ে আরও তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন। উপজেলার চলবলা ইউনিয়নের বান্দেরকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন বান্দেরকুড়া গ্রামের খয়বর আলীর ছেলে হাফিজুল ইসলাম হাবু ও বাংটু কুমারের ছেলে রঞ্জিত কুমার। এদিকে মদ্যপানে অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ওই এলাকার ইউপি সদস্য সেকেন্দার আলী, বেলাল হোসেন ও সবুজ।
পুলিশ জানায়, গত শুক্রবার রাতে পাঁচজন চোলাই মদ পান করে ভোরের দিকে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে গতকাল শনিবার সকালে সেখানে মারা যান হাফিজুল ইসলাম হাবু ও রঞ্জিত কুমার।