পাঁচ বিভাগীয় দলকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করতে যাচ্ছে টি-২০ টুর্নামেন্ট। দল পাঁচটির নাম ঘোষণা করেছে বিসিবি গতকাল। এগুলো হচ্ছে- ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। সময়সূচি পরে ঘোষণা করবে বিসিবি। দলগুলোর প্লেয়ার ড্রাফট ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে।