যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন জয় পাওয়ায় দেশটির মেক্সিকো সীমান্তে অভিবাসীদের মধ্যে এখন উৎসবের ফোয়ারা বইছে। এই জয়কে স্বাগত জানিয়েছে তারা বলছে, ডোনাল্ড ট্রাম্পের পরাজয় মানবাধিকারের প্রতি আরও বৃহত্তর সম্মান বয়ে আনবে।
ক্যালিফোর্নিয়ার সানদিয়াগো সীমান্তের কাছে তিজুয়ানা আশ্রয় কেন্দ্রের অভিবাসী পাস্তর গুস্তাভো বান্দা এএফপিকে বলেন, “আমরা বাইডেনের চয় এবং ডোনাল্ড ট্রাম্পের হার উদ্যাপন করছি।”
“আমরা আশা করছি যে, এই নতুন প্রেসিডেন্ট সত্যিকার অর্থে মানবাধিকারকে সম্মান জানাবেন।”
বান্দা আশাবাদ ব্যক্ত বলেন, বাইডেন হোয়াইট হাউসে যাওয়ার পর যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করা পরিবারগুলোকে আর আলাদা করা হবে না; সেই সঙ্গে পরিবারগুলো থেকে শিশুদের আলাদা করে যুক্তরাষ্ট্রের আটক কেন্দ্রে রাখা বন্দীদশার অবসান ঘটবে।
ট্রাম্প ২০১৬ সালে তার নির্বাচনী প্রচারণায় মেক্সিকোর অভিবাসীদের ‘ধর্ষক’ এবং মাদক পাচারকারী হিসেবে আখ্যায়িত করে তাদের অভিবাসন নিষিদ্ধ করেন এবং মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের ঘোষণা দেন।