ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাদক বিক্রি ও সেবনের অভেযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ আজ রবিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১ হাজার ১৯৭ পিস ইয়াবা, ৭৬ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন, ৫৪০ গ্রাম গাঁজা ও একটি গাঁজার গাছ, ১৭ বোতল ফেনসিডিল এবং ১২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় ৩৮টি মামলা করা হয়েছে।