ফুচকার টকে টয়লেটের পানি, বিক্রেতাকে গণধোলাই

ফুচকার টক বানাতে টয়লেটের পানি ব্যববহারের সময় হাতেনাতে ধরা পড়েছেন ভারতের মহারাষ্ট্রের কোলাপুরের এক বিক্রেতা। স্থানীয়রা তাকে গণধোলাই দিয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

জিনিউজ জানিয়েছে, কোলাপুরের রণকলা ঝিলের সামনে বসত এক ফুচকাওয়ালা। বিকেল বা সন্ধ্যের দিকে তার ফুচকার দোকানের সামনে মানুষের ঢল নামত। এভাবে সব ঠিক চলতে চলতে, বিপত্তি বাধে সিসিটিভির ফুটেজে।

ঝিলের আশেপাশের এলাকা ছিল সিসিটিভির আওতায়। একদিন কর্তৃপক্ষ সেই সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে চমকে ওঠেন। দেখা যায় সেই ফুচকাওয়ালা শৌচাগারের জল মেশাচ্ছেন টকে!

এর পর কয়েকদিন ধরে সেই ফুচকাওয়ালার উপর নজর রাখা হয়। দেখা যায়, প্রায় রোজই তিনি শৌচাগারের জল ব্যবহার করছেন। এরপর কর্মকর্তারা তার ফুচকাসহ সব সরঞ্জাম ফেলে দেয়। এক পর্যায়ে ঘটনাটি জানানি হলে সাধারণ মানুষ মারধর করেন।

ফুচকাওয়ালা নিজর ভুল শিকার করে নিয়েছেন। অনুরোধ করেছেন তাকে পুলিশে না দেয়ার।