দেশের প্রথম ডিজিটাল শিক্ষাপ্রতিষ্ঠান বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্র“পের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও পাবনা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ মো. নুরুজ্জামান বিশ্বাসকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
ঢাকার গুলশানস্থ বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক ও বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্র“পের নিজস্ব মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর আঞ্চলিক কমান্ডার নুরুজ্জামান বিশ্বাস এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক ও বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্র“পের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন এম.কে বাশার পিএমজেএফ।
অনুষ্ঠানের শুরুতেই সংবর্ধিত মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর সুদৃশ্য ক্রেস্ট উপহার দিয়ে তাকে সংবর্ধিত করা হয়।
প্রধান অতিথি নুরুজ্জামান বিশ্বাস এমপি তার বক্তব্যে বলেন, বিএসবি-ক্যামব্রিয়ান যেভাবে আমাকে সংবর্ধিত করেছে এতে আমি অভিভূত। তিনি ক্যামব্রিয়ানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন এম.কে বাশারের প্রতি কৃতজ্ঞতা জানান। বিজ্ঞপ্তি