অক্ষরবৃত্ত শিশুসাহিত্য পুরস্কার পেলেন বাউয়েটের অধ্যাপক হামিদুর

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) ইংরেজি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ও লেখক মো. হামিদুর রহমান শিশুসাহিত্যে অবদানের জন্য ‘অক্ষরবৃত্ত শিশুসাহিত্য পুরস্কার-২০২০’ লাভ করেছেন। সামনের বইমেলায় পাণ্ডুলিপিটি বই আকারে প্রকাশিত হবে।

অধ্যাপনার পাশাপাশি তিনি সাহিত্য পত্রিকা ‘হাইফেন’ সম্পাদনা করেছেন। উল্লেখযোগ্য বই হলো ‘স্পর্শ ও প্রেমের পদাবলী’, ‘অন্তরালের গল্প’। ছড়ার বই ‘ফুল পাখি আর শিশু’, ‘ছড়ায় ছন্দে খেলা সারা বেলা’। শিশুদের জন্য গল্পের বই লিখেছেন ‘বুদ্ধিমান মোরগ ও বোকা কাকের গল্প।’