নিউজ এজেন্সি ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ-ইউএনবির জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুর রহমান জাহাঙ্গীরের বাবা বদিউল আলম সোমবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। হাজী বদিউল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।