চার মাসের জন্য মাঠের বাইরে ফাতি

ইনজুরির কারণে চার মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড আনসু ফাতি।

বার্সেলোনার পক্ষে এক বিবৃতিতে জানানো হয়, সোমবার ১৮ বছর বয়সী তারকার হাঁটুর অস্ত্রোপচার করা হয়েছে। পুনর্বাসন শেষে মাঠে ফিরতে তার চার মাস সময় লেগে যেতে পারে।

অর্থাৎ চলতি মৌসুমে বেশ বড় একটি সময় ফাতিকে ছাড়াই খেলতে হবে বার্সাকে। চোটের আগে এ মৌসুমে ১০ ম্যাচ খেলে ৫ গোল করেছেন ফাতি।

গত শনিবার রিয়াল বেতিসকে ৫-২ গোলে হারানো ম্যাচে চোট পান ফাতি। ৩১ মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সে পেছন থেকে ফাউলের শিকার হন স্প্যানিশ তারকা। দ্বিতীয়ার্ধে আর মাঠে নামতে পারেনেনি।