কিন্ডারগার্টেন খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

কিন্ডারগার্টেন খোলাসহ তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় কিন্ডারগার্টেন স্কুল, কলেজ ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল-কলেজ অ্যাসোসিয়েশন। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এ কর্মসূচি পালন করে।

অন্য দাবিগুলো হলো করোনাকালে কিন্ডারগার্টেন স্কুল-কলেজ ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান পরিচালকদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা, ২০২১ সালের ভর্তির সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান এবং বার্ষিক মূল্যায়ন পরীক্ষা নেওয়ার সুযোগ।