প্রথম অধ্যায় : রসায়নের ধারণা
বহুনির্বাচনী
১. লোহার কোন যৌগ মরিচা নামে পরিচিত?
ক. সালফেট খ. হাইড্রোক্সাইড
গ. কার্বনেট ঘ. আর্দ্র অক্সাইড
২. আম পেকে হলুদ বর্ণ ধারণ করার কারণ কোনটি?
ক. সবুজ বর্ণ সূর্যের আলোতে হলুদ বর্ণে রূপান্তরিত হয়
খ. আমের অভ্যন্তরে শর্করার মাত্রা হ্রাস পায়
গ. জৈব রাসায়নিক প্রক্রিয়ায় হলুদ বর্ণবিশিষ্ট নতুন যৌগের সৃষ্টি হয়
ঘ. আমের অভ্যন্তরে জটিল রাসায়নিক প্রক্রিয়ায় ইথাইন উৎপন্ন হয়
৩. রাসায়নিক পদার্থের ক্ষেত্রে স্বাস্থ্য ও পরিবেশের ভালো ফলাফলের জন্য কোনটি অত্যন্ত জরুরি?
ক. সচেতনতা খ. পরিমিত ব্যবহার
গ. পদার্থের গুণাগুণ ঘ. সুস্পষ্ট জ্ঞান
৪. জ্বালানির দহনে কোনটি উৎপন্ন হয়?
ক. ক্যালসিয়াম অক্সাইড ও পানি
খ. কার্বন ডাই-অক্সাইড, পানি ও তাপ
গ. ম্যাগনেসিয়াম অক্সাইড ও তাপ
ঘ. নাইট্রোজেন ডাই-অক্সাইড ও তাপ
৫. নিঃশ্বাসে গৃহীত বায়ুর কোন উপাদানটি আমাদের শারীরবৃত্তীয় কাজে ব্যবহৃত হয়?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. কার্বন ডাই-অক্সাইড ঘ. আর্গন
৬. পেট্রোলিয়ামের দহনে কোনটি উৎপন্ন হয়?
ক. কার্বন ডাই-অক্সাইড, পানি ও শক্তি
খ. সালফার ডাই-অক্সাইড ও পানি
গ. পানি ও শক্তি
ঘ. পানি, তাপ ও শক্তি
৭. আমাদের খাদ্যের প্রধান উপাদান কোনটি?
ক. আমিষ খ. চর্বি
গ. শ্বেতসার ঘ. খনিজ পদার্থ
৮. ওজন কোন ধরনের পদার্থ?
ক. কঠিন পদার্থ খ. তরল পদার্থ
গ. গ্যাসীয় পদার্থ ঘ. পেট্রোলিয়াম জাতীয় পদার্থ
৯. কৃষিকাজে কীটনাশক ব্যবহার করা হয় কী উদ্দেশ্যে?
ক. জমির উর্বরতা বৃদ্ধির জন্য
খ. ফসলের পুষ্টির জন্যে
গ. পোকামাকড়কে শস্যহানি থেকে প্রতিরোধ করতে
ঘ. আগাছা নির্মূলের জন্য
১০. অনুসন্ধান গবেষণার প্রথম ধাপ কোনটি?
ক. কাজের পরিকল্পনা প্রণয়ন
খ. বিষয়বস্তু নির্ধারণ
গ. বিষয়বস্তু সম্পর্কে সম্যক জ্ঞান
ঘ. বিষয়বস্তু সম্পর্কে গবেষণার প্রয়োজনীয়তা
১১. কোন বিষয়টির জ্ঞান ছাড়া রসায়নে তত্ত্ব প্রদান করা অসম্ভব?
ক. গণিত খ. পদার্থ বিজ্ঞান
গ. কোয়ান্টাম ম্যাকানিকস ঘ. জীব বিদ্যা
১২. বায়ু দূষণ ঘটে কীভাবে?
ক. সাবান ও ডিটারজেন্টের অতিরিক্ত ব্যবহারে
খ. খাবারকে আকর্ষণীয় করে তুলতে নিষিদ্ধ রং -এর ব্যবহারে
গ. জীবাশ্ম জ্বালানির দহনে উৎপন্ন গ্যাস দ্বারা
ঘ. সৌন্দর্য্যরে জন্য ব্যবহৃত বিভিন্ন প্রাকৃতিক সামগ্রী দ্বারা
১৩. জৈব পারঅক্সাইড কী?
ক. দাহ্য খ. বিস্ফোরক
গ. জারক ঘ. ক্যানসার সৃষ্টিকারী
উত্তর
১. ঘ, ২. গ, ৩. খ, ৪. খ, ৫. ক, ৬. ক, ৭. গ, ৮. গ, ৯. গ, ১০. খ, ১১. ক, ১২. গ, ১৩. খ