নবম-দশম শ্রেণি : ব্যবসায় উদ্যোগ

ষষ্ঠ অধ্যায়

ব্যবসায় পরিকল্পনা

বহুনির্বাচনী

১. ভবিষ্যৎ কার্যক্রমের দিকনির্দেশনা কোনটি?

ক. পরিকল্পনা                  খ. কর্মসংস্থান

গ.নিয়ন্ত্রণ                         ঘ. প্রেষণা

২. ব্যবসায় পরিকল্পনা দালান নির্মাণকারীদের জন্য কীসের তুলনা হতে পারে?

ক. রোড ম্যাপ                   খ. নীল-নকশা

গ. পথ চলা                        ঘ. উত্তম বিনিয়োগ

৩. ব্যবসায় পরিচালনায় কোন কাজটি গ্রহণ করলে সহজে সফলতা লাভ করা যায়?

ক. পর্যাপ্ত শ্রমিক নিয়োগ    

খ. মূলধনের জোগান

গ. পরিকল্পনা গ্রহণ

ঘ. সঠিক নির্দেশনা প্রদান

৪. কোনটির অভাবে ব্যবসায়ের সফলতা অনিশ্চিত হয়ে পড়ে?

ক. সঞ্চয়ের অভাবে

খ. শ্রমিকের অভাবে

গ. সুষ্ঠ পরিকল্পনার অভাবে

ঘ. ঋণের অভাবে

৫. ব্যবসায়ের আকার আকৃতি ধরনভেদে ব্যবসায় পরিকল্পনার কোনটি ভিন্ন হতে পারে?

ক. গুণাবলি                     খ. বিষয়বস্তু

গ. কার্যাবলি                    ঘ. উদ্দেশ্যাবলি

৬. যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠান শুরু করার আগে কী করতে হয়?

ক. অর্থসংস্থান      খ. নিবন্ধন

গ. কর্মপরিকল্পনা ঘ. তথ্য সংগ্রহ

৭. ব্যবসায় পরিকল্পনার গুরুত্ব প্রয়োজন

i. ব্যবসায় শুরুর ক্ষেত্রে

ii. সুষ্ঠভাবে পরিচালনার ক্ষেত্রে

iii. ব্যবসায়ের অভীষ্ট লক্ষ্য অর্জনে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                     খ. i ও iii

গ. ii ও iii                    ঘ. i, ii ও iii

৮. পণ্য উৎপাদন ও সেবা প্রদানের উদ্দেশ্যে মূলধন বিনিয়োগের প্রস্তাবকে কী বলে?

ক. পণ্য নির্বাচন    খ. পণ্যের চাহিদা

গ. পরিকল্পনা        ঘ. প্রকল্প

৯. স্ক্রিনিং কয়টি?

ক. একটি            খ. দুইটি  গ. তিনটি  ঘ. চারটি

১০. একটি সুন্দর প্রতিবেদন তৈরি করা প্রকল্প প্রণয়নের কততম ধাপ?

ক. শেষ                          খ. প্রথম

গ. তৃতীয়                         ঘ. চতুর্থ

১১. পণ্যের ধারণা থেকে কীসের সূত্রপাত হয়?

ক. লক্ষ্য              খ. প্রকল্প

গ. বিনিয়োগ        ঘ. বাজেট

১২. যেকোনো উদ্যোক্তার জন্য টার্নিং প্রয়েন্ট কোনটি?

ক. দক্ষ কর্মচারী        খ. সঠিক প্রকল্প চিহ্নিতকরণ

গ. মূলধন জোগান ঘ. সরকারি সহায়তা

১৩. প্রকল্প ধারণার উৎস কোনটি?

ক. পাঠ্যবই                     খ. ব্যবসায় তথ্য

গ. নিজের শখ                ঘ. ভোক্তা

১৪. প্রকল্প ধারণার বিস্তারিত তালিকা প্রণয়ন করেন কে?

ক. সরকার                      খ. উদ্যোক্তা

গ. কর্মচারী                      ঘ. চেয়ারম্যান

১৫. কোনটি প্রকল্প ধারণা নির্বাচনে সহায়তা করে?

ক. ম্যাক্রোস্ক্রিনিং            খ. মাইক্রোস্ক্রিনিং

গ. মাইক্রো এন্টারপ্রাইজ  ঘ. মাইক্রো সমিতি

১৬. প্রকল্প নির্বাচনের প্রাথমিক পদক্ষেপ কোনটি?

ক. বাজার জরিপ  খ. ভোক্তা বিশ্লেষণ

গ. ম্যাক্রোস্ক্রিনিং  ঘ. মাইক্রোস্ক্রিনিং

১৭. মাইক্রোস্ক্রিনিং-এর উপাদান কোনটি?

ক. পণ্যের চাহিদা      খ. কারিগরি দিক

গ. জনসংখ্যা বিষয়ক   ঘ. জীবন নির্বাহের খরচ

১৮. পণ্য বা সেবার সুযোগ-সুবিধা যাচাই মাইক্রোস্কিনিং-এর কোন উপাদানের অন্তর্ভুক্ত?

ক. বাজার চাহিদা খ. কারিগরি দিক

গ. বাণিজ্যিক দিক ঘ. আর্থিক দিক

১৯. মাইক্রোস্ক্রিনিং-এর উপাদান কোনটি?

ক. বাণিজ্যিক দিক         খ. রাজনৈতিক পরিবেশ

গ. প্রাকৃতিক পরিবেশ     ঘ. আইনগত দিক

২০. প্রতিবেদনে মূলত কোনটি থাকা উচিত?

ক. উদ্দেশ্য                      খ. নিজস্ব ধারণা

গ. সংজ্ঞা                         ঘ. পরিদর্শনের গুণাবলি

২১. প্রকল্প সম্পর্কে যথার্থ উক্তিটি হলো

i. প্রকল্প নির্দিষ্ট সময়ে শুরু হয়

ii. পুনর্নির্ধারিত সময়ে পরিসমাপ্তি ঘটে

iii. নির্দিষ্ট লক্ষ্য অর্জনের পরিকল্পিত কর্মসূচি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                     খ. i ও iii

গ. ii ও iii                 ঘ. i, ii ও iii

২২. সামষ্টিক নির্বাচনের উপাদান হলো

i. জনসংখ্যা বিষয়ক ii. বাণিজ্য বিষয়ক

iii. অর্থনৈতিক বিষয়ক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                     খ. i ও iii

গ. ii ও ii                 ঘ. i, ii ও iii

২৩. চলতি পুঁজির উদাহরণ হলো

i. ব্যবসায়িক ঋণ  ii. মজুদ মাল

iii. বিবিধ দেনাদার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                     খ. i ও iii

গ. ii ও iii                    ঘ. i, ii ও iii

২৪. ব্যবসায় শুরুর পূর্বে কোনটি যাচাই করা প্রয়োজন?

ক. মূলধন                        খ. নগদান প্রবাহ

গ. ব্যবসায় সক্ষমতা          ঘ. মুনাফা

উত্তর

১. ক  ২. খ ৩. গ ৪. গ ৫. খ ৬. গ ৭. ঘ ৮. ঘ ৯. খ ১০. গ ১১. খ ১২. খ ১৩. খ ১৪. খ ১৫. ক ১৬. গ ১৭. খ ১৮. ক ১৯. ক ২০. ক ২১. ঘ ২২. ক ২৩. ঘ ২৪. খ