টি-২০ র‌্যাংকিং

দ্বিতীয় সেরা অলরাউন্ডার হয়েই ফিরলেন সাকিব

অনেকটা অনুমিতই ছিল ব্যাপারটা। নিষেধাজ্ঞা পেরিয়ে সাকিব আল হাসানের আইসিসি বিশ্ব র‌্যাংকিংয়ে অল রাউন্ডারের এক নম্বর জায়গা অধিকারে নেওয়ার মধ্যে সামান্য চমক ছিল। কিন্তু বোঝা যাচ্ছিল বিশ্ব টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে নিষিদ্ধ হওয়ার সময় অল রাউন্ডারের তালিকায় যে ২ নম্বর জায়গাটিতে ছিলেন সেখানেই ফিরবেন সাকিব। পাকিস্তান-জিম্বাবুয়ে সিরিজের পর আইসিসি বিশ্ব টি-২০ র‌্যাংকিং হালনাগাদ করেছে। সাকিব র‌্যাংকিংয়ে ফিরেছেন ২ নম্বর জায়গা নিয়েই।

নিষেধাজ্ঞার আগ পর্যন্ত সাকিব ছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। এখন না। তো এই যে সাকিব টি-টোয়েন্টির বিশ্ব র‌্যাংকিংয়ে ফিরলেন তাও ২৬৮ পয়েন্ট নিয়ে। অথচ নাম মুছে যাওয়ার সময় রেটিং ছিল ২৫৫। ৪৬৭ পয়েন্ট নিয়ে ব্যাটিংয়ে ৪৯। ৫৭৬ রেটিংয়ে বোলিংয়ে ২০।

সাকিব নিষিদ্ধ হওয়ার পর গ্লেন ম্যাক্সওয়েল ৩৯০ পয়েন্ট নিয়ে ১ নম্বরে ছিলেন। সাকিব ফেরার পর ২২০ নিয়ে এই অস্ট্রেলিয়ার এখন ৩-এ। আফগানিস্তানের মোহাম্মদ নবী তখন ২-এ উঠে এসেছিলেন। এখন অবশ্য ২৯৪ রেটিং নিয়ে ১ নম্বরে।

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ যৌথভাবে ১০ নম্বরে নেমে গেছেন। অথচ ২২৯ নিয়ে গেল বছর সাকিবের ওই নিষেধাজ্ঞার শুরুর সময়ও তার অবস্থান ছিল ৪-এ। ২০১৮ সালে উঠেছিলেন প্রথম। ওটাই ছিল তার সেরা অল রাউন্ডার র‌্যাংকিং। যদিও পয়েন্ট সমান হওয়া এবং অন্য বিবেচনায় আইসিসি তাকে ১১-তে দেখাবে।