আপনার ভাগ্য

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল

জীবনসাথীর শারীরিক অসুস্থতা এবং আয়ুক্ষয় দেখা যায়। প্রশাসনের বিরূপ মনোভাব দেখা দেবে। সন্তানের স্বাস্থ্য ভালো যাবে না।

বৃষ : ২১ এপ্রিল-২০ মে

পেটের পীড়া থাকবে এবং সড়বায়ু ও রক্তচাপের বিরূপ প্রতিক্রিয়া অনুভূত হবে। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। বর্তমান অবস্থা ভালো নয়।

মিথুন : ২১ মে-২০ জুন

স্বল্প ভ্রমণ শুভ হবে। সন্তান বিভিনড়ব অসুখে পড়বে। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন।

কর্কট : ২১ জুন-২০ জুলাই

মায়ের শরীরে নানা পীড়া দেখা দেবে। আয় বাড়তে পারে। কাজে বন্ধুর সহযোগিতা পাওয়া যাবে।

সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট

আয় বাড়বে। সংসারে শান্তি বিরাজ করবে। নিকটাত্মীয়রা নানা রোগে পতিত হবে।

কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর

ঠান্ডা ও যৌনব্যাধি থাকবে। রক্তচাপ হ্রাস-বৃদ্ধি হতে পারে। স্বল্প ভ্রমণ শুভ হবে।

তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর

স্নায়ু, হৃদসহ নানা রোগে ভোগান্তি আছে। আয়-ব্যয় উভয়ই বাড়তে পারে। সংসারে অতৃপ্তি কাজ করবে।

বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর

গায়ে ব্যথা থাকবে। স্ত্রীর পেটের পীড়া বিরাজ করবে। অর্থ সঞ্চয় হওয়ার পরিবেশ পাওয়া যাবে।

ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর

স্নায়ু পীড়া থাকবে। বৈদেশিক বাণিজ্য বাড়বে। অর্থ সঞ্চয় হবে। জমি বিক্রির চিন্তা আসবে।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

চর্মরোগ বিরক্ত করবে। কর্মক্ষেত্রে অর্থ ও সম্মান বাড়বে। পিতার স্বাস্থ্য ভালো যাবে না।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি

স্ত্রীর আয় বাড়বে। পিতার স্বাস্থ্য ভালো যাবে না। দূরদেশ ভ্রমণ যোগ আছে।

মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ

শরীরে আঘাত লাগতে পারে। স্ত্রীর বিদেশ গমন এবং আয় বাড়বে। স্বাস্থ্যের যত্ন নিন।