২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় গুচ্ছপদ্ধতির প্রক্রিয়ায় যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বেলা ১১টায় অনুষ্ঠিত ৩০তম একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর জানিয়েছেন, সভার অন্যান্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে স্নাতক ও স্নাতকোত্তর শেষ বর্ষের শেষ সেমিস্টারের পরীক্ষা গ্রহণ। এ ছাড়া সেমিস্টার ফি মওকুফের বিষয়ে আলোচনা হলেও সিদ্ধান্ত নেওয়া হয়নি।