নাফ নদী থেকে ৯ জেলেকে নিয়ে গেছে বিজিপি

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা মাছ ধরার একটি নৌকাসহ ৯ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে।

গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে বঙ্গোপসাগরের নাফনদীর মোহনায় এ ঘটনা ঘটেছে। তবে জেলেদের পরিচয় পাওয়া না গেলেও তারা সকলে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের বাসিন্দা বলে জানা গেছে। টেকনাফ উপজেলার সাবরাং ইউপির ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ নুরুল আমিন জানান, মঙ্গলবার সকালে বঙ্গোপসাগরের নাফনদীর মোহনায় টেকনাফ উপজেলা সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের মোহাম্মদ আমিনের মালিকানাধীন একটি নৌকা ৯ জন জেলে নিয়ে মাছ ধরতে যায়।