পদ প্রকরণ
বহুনির্বাচনী
১. ভাব বিশেষণ কয় প্রকার?
ক. তিন প্রকার খ. চার প্রকার
গ. পাঁচ প্রকার ঘ. ছয় প্রকার
২. যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে তাকে কী বলে?
ক. ভাব বিশেষণ খ. নাম বিশেষণ
গ. ক্রিয়া বিশেষণ ঘ. বিশেষণের বিশেষণ
৩. ‘পাথুরে মুক্তি’ এ পদটি কোন ধরনের বিশেষণ?
ক. উপাদানবাচক খ. রূপবাচক
গ. অর্থবাচক ঘ. গুণবাচক
৪. কোনটি অব্যয়জাত বিশেষণ?
ক. হারানো সম্পত্তি খ. হঠাৎ বড়লোক
গ. চৌচালা ঘর ঘ. কৃতী সন্তান
৫. ‘রকেট অতি দ্রুত চলে’ কোন বিশেষণের উদাহরণ?
ক. ক্রিয়া বিশেষণ খ. বিশেষণের বিশেষণ
গ. বাক্যের বিশেষণ ঘ. অব্যয়ের বিশেষণ
৬. কোন শব্দটি আই প্রত্যয়যোগে গঠিত বিশেষণ পদ?
ক. বড়াই খ. চড়াই গ. মিঠাই ঘ. চোরাই
৭. কোনটিতে কৃদন্ত বিশেষণের প্রয়োগ হয়েছে?
ক. অপহৃত সম্পদ খ. অতীত কাল
গ. নৈতিক বল ঘ. বেকার
৮. কোনটিতে কৃপদ যোগে বিশেষণ গঠিত হয়েছে?
ক. অনাগত দিন খ. চৌচালা ঘর
গ. পায়ে চলা পথ ঘ. নির্জলা মিথ্যে
৯. নিচের কোনটি উপাদানবাচক বিশেষণ?
ক. হাজার টনি জাহাজ খ. মেটে কলসি
গ. দক্ষ কারিগর ঘ. সিকিপথ
১০. হারানো সম্পত্তি, খাবার পানি, অনাগত দিন
প্রভৃতিতে কোনটি যোগে বিশেষণ গঠিত হয়েছে?
ক. অব্যয়জাত খ. ক্রিয়াজাত
গ. সর্বনামজাত ঘ. সমাসসিদ্ধ
১১. গঠন পদ্ধতি অনুসারে ‘হঠাৎ বড়লোক’ শব্দে ব্যবহৃত বিশেষণটি কোন ধরনের?
ক. ক্রিয়াজাত খ. বিদেশি
গ. অব্যয়জাত ঘ. সর্বনামজাত
১২. অংশবাচক বিশেষণের উদাহরণ হলো
ক. সত্তর পৃষ্ঠা খ. পাঁচ শতাংশ ভূমি
গ. একশ টাকা ঘ. সিকি
১৩. ক্রিয়াজাত বিশেষণের উদাহরণ কোনটি?
ক. আচ্ছা মানুষ খ. বেকার
গ. মেঠোপথ ঘ. খাবার পানি
১৪. উপসর্গযুক্ত বিশেষণ কোনটি?
ক. ঠাণ্ডা হাওয়া খ. আচ্ছা মানুষ
গ. নির্জলা মিথ্যা ঘ. সুন্দর সকাল
১৫. কোনটিতে উপসর্গ যোগে গঠিত বিশেষণ পদ আছে?
ক. নিখুঁত কাজ খ. বেলেমাটি
গ. কনকনে শীত ঘ. আচ্ছা মানুষ
১৬. কোনটি সমাসসিদ্ধ বিশেষণ?
ক. কবেকার কথা খ. আচ্ছা মানুষ
গ. নৈতিক বল ঘ. চৌচালা ঘর
১৭. ‘বেকার’ কোন জাতীয় বিশেষণ?
ক. উপসর্গযুক্ত খ. সর্বনামজাত
গ. অব্যয়জাত ঘ. সমাসসিদ্ধ
১৮. কোনটি সমাসবদ্ধ বিশেষণ?
ক. বেকার যুবক খ. উজ্জ্বল প্রদীপ
গ. দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত ঘ. ঝকঝকে মুদ্রা
উত্তর
১. খ, ২. ক, ৩. ক, ৪. খ, ৫. খ, ৬. ঘ, ৭. খ, ৮. গ, ৯. খ, ১০. খ, ১১. গ, ১২. গ, ১৩. ঘ, ১৪. গ, ১৫. ক, ১৬. ঘ, ১৭. ঘ, ১৮. ক