আপনার ভাগ্য

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল

মানসিক শক্তি দুর্বল হয়ে গেছে। মাংসপেশির শিথিলতা দেখা যাচ্ছে। বাড়িঘর বিক্রির পরিবেশ আসবে।

বৃষ : ২১ এপ্রিল-২০ মে

পেটের পীড়ায় অস্ত্রোপচার করার অবস্থা আসবে। সন্তানের দুর্ঘটনা যোগ আছে। বাড়ি কেনার পরিবেশ আসবে।

মিথুন : ২১ মে-২০ জুন

কর্মক্ষেত্রে দ্বন্দ্ব বা ঝগড়ার অবস্থা সৃষ্টি হবে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না। বন্ধু-বান্ধবের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে।

কর্কট : ২১ জুন-২০ জুলাই

পিতার দুর্ঘটনা যোগ আছে। আত্মীয়ের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে। স্বল্প ভ্রমণ শুভ নয়।

সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট

স্ত্রীর আয় বাড়বে। সংসারে দ্বন্দ্ব দেখা দিতে পারে। স্বল্প ভ্রমণ ভালো নয়।

কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর

দূরদেশ ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে। ঠান্ডা লাগতে পারে। দাম্পত্য কলহ দেখা দেবে।

তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর

বিদেশ ভ্রমণ বাতিল করুন। শরীরের প্রতি যত্ন নিন। ব্যয় বাড়বে।

বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর

কর্মক্ষেত্রে ঝগড়া বা ঝামেলা বাড়তে পারে। গায়ের ব্যথা বেড়েই চলেছে। ওষুধে ব্যয় বাড়বে।

ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর

স্নায়ুরোগ থাকলেও কাজে বন্ধুদের সাহায্য-সহযোগিতা পাওয়া যাবে। কর্মক্ষেত্রের ঝামেলা এড়িয়ে চলুন।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

চর্মরোগ কষ্ট দেবে। আত্মীয়ের সঙ্গে দ্বন্দ্ব বাধতে পারে। পিতার স্বাস্থ্যের যত্ন নিন।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি

আয় সামান্য বাড়বে। পিতার স্বাস্থ্য ভালো যাবে না। সংসারে ঝামেলা দেখা দিতে পারে।

মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ

স্ত্রীর ঠান্ডা লাগলেও আয় বাড়বে। পারিবারিক দ্বন্দ্ব এড়িয়ে চলুন। স্বাস্থ্যের যত্ন নিন।