করোনাভাইরাস আক্রান্ত র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন শারীরিকভাবে ভালো আছেন বলে নিজেই জানিয়েছেন।
শুক্রবার রাতে র্যাব মহাপরিচালক মোবাইলে ফোনে গণমাধ্যমকে নিজেই এ কথা জানান। গত বুধবার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ হওয়ার পর রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি হন তিনি।
শুক্রবার রাতে র্যাব মহাপরিচালকের আবদুল্লাহ আল-মামুন বলেন, আমি ভালো আছি, সুস্থ আছি। আমার জ্বর নেই, গলা ব্যথা নেই, অক্সিজেন স্যাচুরেশন ৯৭-৯৮। আমার শুধু করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ এসেছে। শারীরিক কোনো সমস্যা নেই।