চাকরি

পরিবার পরিকল্পনা অধিদপ্তর

পদ ও যোগ্যতা : ফার্মাসিস্ট ২৭৫ জন। ফার্মেসিতে ডিপ্লোমা এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত। বেতনক্রম: ১২৫০০-৩০২৩০ টাকা।

মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) ১৪৮ জন। মেডিকেল টেকনোলজি (ল্যাব) বিষয়ে ডিপ্লোমা। বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা।

মেডিকেল টেকনোলজিস্ট (রেডিও) ২ জন। মেডিকেল টেকনোলজি (রেডিওগ্রাফি) বিষয়ে ডিপ্লোমা। বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা।

হেলথ এডুকেটর ১ জন। বিজ্ঞান বা জীববিজ্ঞান অনুষদভুক্ত যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি পাস অথবা স্বাস্থ্যশিক্ষায় এমপিএইচ ডিগ্রি। বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা।

সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর ৩ জন। ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ পেয়ে স্নাতক বা সমমান ডিগ্রি। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ এবং বাংলায় ৫০ শব্দ এবং কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা।

কম্পিউটার অপারেটর ১ জন। বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমান ডিগ্রি। কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা।

ফিল্ড টেইনার ১ জন। সমাজবিজ্ঞান বা সমাজকল্যাণ বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা।

প্রধান সহকারী ১ জন। বাণিজ্যে ২য় শ্রেণির স্নাতক বা সমমানের সিজিপিএ এবং কম্পিউটার চালনায় দক্ষ। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা।

হিসাবরক্ষক ৩ জন। বাণিজ্যে ২য় শ্রেণির স্নাতক বা সমমানের সিজিপিএ এবং হিসাব ও নিরীক্ষার কাজে দক্ষ। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা।

উচ্চমান সহকারী ১ জন। স্নাতক বা সমমান ডিগ্রি। বেতনক্রম: ১০২০০-২৪৬৮০ টাকা।

গবেষণা সহকারী ২ জন। ২য় শ্রেণির স্নাতক বা সমমানের পাস। পরিসংখ্যান, গবেষণার কাজে অভিজ্ঞ। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা।

সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ৪০ জন। ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ পেয়ে স্নাতক বা সমমান ডিগ্রি। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা।

পরিসংখ্যান সহকারী ৫ জন। পরিসংখ্যান বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা স্নাতক বা সমমানের ডিগ্রিসহ পরিসংখ্যান কাজে অভিজ্ঞ। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা।

সহকারী লাইব্রেরিয়ান ২ জন। গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা ডিগ্রি অথবা গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ পেয়ে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষ। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা।

১ মার্চ ২০২০ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। http://dgfp.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ৩০ নভেম্বর ২০২০ বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে www.dgfp.gov.bd এই ওয়েবসাইট থেকে।

যোগাযোগ : পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ৬ কারওয়ান বাজার, ঢাকা।

সূত্র : ইত্তেফাক, ২৯ অক্টোবর, পৃষ্ঠা ১১

গ্রন্থনা : আনিকা তাহসিন