চট্টগ্রামে ইয়াবাসহ আটক ৪

চট্টগ্রাম নগরীর নিউ চান্দগাঁও আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে ২৩ হাজার ইয়াবা, প্রায় ৯ লাখ টাকা ও ১২টি চেক বই জব্দ করেছে পুলিশ। এ সময় এক নারীসহ চারজনকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে এসব জিনিস জব্দ করে পুলিশ।

সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মেহেদী হাসান জানান, গত ৫ নভেম্বর নগরীর বাকলিয়া থেকে অস্ত্রসহ এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। ইয়াবা বিক্রি করে ওই অস্ত্রটি কিনে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাচ্ছিলেন তিনি। পরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদকালে নিউ চান্দগাঁও আবাসিক এলাকার ওই ফ্ল্যাটে ইয়াবা ও ইয়াবা বিক্রির টাকার তথ্য দেন তারা।