তামিমকে নিয়ে ফিল্ডিংয়ে লাহোর

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মাঠে নামলেন তামিম ইকবাল। শনিবার এলিমিনেটর-১ ম্যাচে তামিমদের দল লাহোর কালান্দার্স মুখোমুখি হয়েছে পেশোয়ার জালমির।

করাচি ন্যাশনাল স্টেডিয়ামে রাত ৯টায় শুরু ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছে তামিমদের লাহোর।

এলিমিনেটর ম্যাচ হওয়ায় যে দল হারবে তাদের বিদায় নিতে হবে আসর থেকে। জিতলে ফাইনালের পথে দিতে হবে আরো এক পরীক্ষা। সে ক্ষেত্রে রবিবারই দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে মুলতান সুলতানদের বিপক্ষে খেলতে হবে।

শনিবার দিনের প্রথম ম্যাচে (কোয়ালিফায়ার-১) সুপার ওভারে মুলতান সুলতানসকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে করাচি কিংস।

তামিম এদিন মাঠে নেমেছেন তার পুরোনো দলের বিপক্ষে। পেশোয়ারের হয়ে আগে তিন মৌসুম পিএসএলে খেলেছিলেন তামিম। এবার লাহোরের অস্ট্রেলিয়ান ওপেনার ক্রিস লিনের বদলি হিসেবে খেলতে গেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।

একাদশ

লাহোর কালান্দার্স: সোহেল আখতার (অধিনায়ক), ফাখর জামান, তামিম ইকবাল, মোহাম্মদ হাফিজ, বেন ডাঙ্ক, সামিত প্যাটেল, ডেভিড উইজ, মোহাম্মদ ফাইজান, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, দিলবার হোসেন।

পেশোয়ার জালমি: ইমাম উল হক, হায়দার আলি, ফাফ ডু প্লেসিস, শোয়েব মালিক, সোহাইব মাকসুদ, হার্দাস ভিলজিয়ন, ওয়াহাব রিয়াজ (অধিনায়ক), কার্লোস ব্রেথওয়েট, মোহাম্মদ ইরফান, সাকিব মাহমুদ, রাহাত আলি।