সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়ার কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী প্রার্থী জো বাইডেন।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত কে হচ্ছেন তা নিয়ে সম্প্রতি একটি বৈঠক করেন বাইডেন। সেখানেই ওই পদের জন্য হিলারির নাম প্রস্তাব দেওয়া হয়।
২০১৬ সালের মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন হিলারি ক্লিনটন। সেইবার রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন হিলারি।