করোনায় আক্রান্ত সাবেক এমপি আবু হেনার মৃত্যু

রাজশাহী-৪ বাগমারা আসনের বিএনপিদলীয় দুইবারের সাবেক সংসদ সদস্য ও সাবেক সচিব আবু হেনা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আবু হেনার ভাতিজা অ্যাডভোকেট মাহফুজ রহমানের বরাত দিয়ে দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। আবু হেনার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে গণমাধ্যমে বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাণীতে তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।