একাদশ অধ্যায়
এশিয়ার কয়েকটি দেশ
বহুনির্বাচনী
১. আমাদের কাছের প্রতিবেশী দেশ কোনটি?
ক. ভারত খ. চীন
গ. মালদ্বীপ ঘ. নেপাল
২. এশিয়া মহাদেশের যেখানটায় ভারতের অবস্থান
ক. দক্ষিণ-পশ্চিমে খ. মধ্য-দক্ষিণে
গ. মধ্য-পূর্বে ঘ. মধ্য-উত্তরে
৩. পৃথিবীর বৃহত্তম পর্বতমালা ভারতের কোনদিকে অবস্থিত?
ক. উত্তর খ. দক্ষিণ
গ. পূর্ব ঘ. পশ্চিম
৪. ভারতের লোকসংখ্যা কত?
ক. প্রায় ১৩২ কোটি খ. প্রায় ১২৫ কোটি
গ. প্রায় ১৩০ কোটি ঘ. প্রায় ১৩৫ কোটি
৫. ভারতের শতকরা কত ভাগ লোক কৃষিজীবী?
ক. ৫০ ভাগ খ. ৬০ ভাগ
গ. ৭০ ভাগ ঘ. ৮০ ভাগ
৬. চীনের জনসংখ্যা হলো
ক. প্রায় ১০০ কোটি খ. প্রায় ১২০ কোটি
গ. প্রায় ১৩০ কোটি ঘ. প্রায় ১৩৭ কোটি
৭. চীনের আয়তন কত বর্গ কিলোমিটার?
ক. প্রায় ৯৫ লাখ ৫৭ হাজার
খ. প্রায় ৯৫ লাখ ৬৭ হাজার
গ. প্রায় ৯৫ লাখ ৮৭ হাজার
ঘ. প্রায় ৯৫ লাখ ৯৮ হাজার
৮. ভৌগোলিকভাবে যে দুটি দেশের মধ্যখানে চীনের অবস্থান
ক. ভারত ও শ্রীলঙ্কা খ. ভারত ও বাংলাদেশ
গ. ভারত ও রাশিয়া ঘ. ভারত ও কোরিয়া
৯. চীনের শতকরা কত ভাগ লোক হান চাইনিজ বংশোদ্ভূত?
ক. ৫৬ ভাগ খ. ৬৫ ভাগ
গ. ৮৫ ভাগ ঘ. ৯৫ ভাগ
১০. চীনের প্রদেশ সংখ্যা কত?
ক. ১২টি খ. ১৮টি
গ. ২২টি ঘ. ২৯টি
১১. পূর্ব এশিয়ার দ্বীপময় দেশ কোনটি?
ক. চীন খ. উত্তর কোরিয়া
গ. দক্ষিণ কোরিয়া ঘ. জাপান
১২. জাপানের রাজধানী কোথায়?
ক. ঢাকা খ. বেইজিং
গ. টোকিও ঘ. বন
১৩. জাপানের অর্থনীতির মূল চালিকাশক্তি কোনটি?
ক. কৃষি খ. আমদানি বাণিজ্য
গ. রপ্তানি বাণিজ্য ঘ. শিল্প
১৪. কোরিয়ায় ঋতু কয়টি?
ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি
১৫. উত্তর কোরিয়ার সরকারি নাম কী?
ক. কোরিয়া প্রজাতন্ত্র
খ. গণতান্ত্রিক কোরিয়া
গ. গণপ্রজাতন্ত্রী কোরিয়া
ঘ. একনায়কতন্ত্রী কোরিয়া
১৬. মালয়েশিয়ার রাজধানীর নাম কী?
ক. কুয়ালালামপুর খ. দিল্লি
গ. মালে ঘ. মৌরিতানিয়া
১৭. ভারতের পূর্বাঞ্চলে রয়েছে
i. আরাকান পর্বত
ii. আসামের জঙ্গল
iii. হিন্দুকুশ
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. ভারতের প্রাচীন সভ্যতার পরিচয় বহন করে
i. প্রাচীন মন্দির ও ভাস্কর্য
ii. আগ্রার তাজমহল
iii. লালকেল্লা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. চীনের ভূগর্ভে রয়েছে মূল্যবান খনিজ সম্পদ। যেমন
i. কয়লা ii. আকরিক লৌহ
iii. তামা ও স্বর্ণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. কোরিয়ার কৃষিপণ্যের মধ্যে উল্লেখযোগ্য
i. বার্লি ii. আপেল iii. বাঁধাকপি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১. মালয়েশিয়ার প্রধান শিল্পপণ্য হলো
i. রাবার ii. সার iii. চীনামাটির দ্রব্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২. চীনে মোট কত জাতিসত্তার লোক বসবাস করে?
ক. ৫৭টি খ. ৫৬টি গ. ৯৫টি ঘ. ৫৩টি
২৩. হিন্দুকুশ পর্বতমালা ভারতের কোন অঞ্চলে অবস্থিত?
ক. উত্তর খ. দক্ষিণ গ. পূর্ব ঘ. পশ্চিম
২৪. জাপানিদের জাতিগত ধর্ম কী?
ক. ইসলাম ধর্ম খ. হিন্দুধর্ম
গ. খ্রিস্টধর্ম ঘ. সিন্টো
২৫. কুচিং কোন দেশের প্রধান শহর?
ক. কোরিয়া খ. জাপান
গ. ভারত ঘ. মালয়েশিয়া
উত্তর
১. ক ২. খ ৩. ক ৪. ক ৫. গ ৬. ঘ ৭. ঘ ৮. গ ৯. ঘ ১০. গ ১১. ঘ ১২. গ ১৩. ঘ ১৪. খ ১৫. গ ১৬. ক ১৭. ক ১৮. ঘ ১৯. ঘ ২০. ঘ ২১. ঘ ২২. ক ২৩. ঘ ২৪. ঘ ২৫. ঘ